My Daily Story

Spread the love

Day 8 – Life Struggle in Italy | Small Progress and New Hope

দিন ৮ – ইতালির জীবনের সংগ্রাম | ছোট অগ্রগতি ও নতুন আশা

📅 Date: 28/03/2026


🔹 Introduction

আজকের দিনটি ছিল ছুটির দিন, কিন্তু দিনের মধ্যে অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে—যার মধ্যে ছিল দুশ্চিন্তা, দৌড়ঝাঁপ, আবার কিছুটা আশা।

Today was a holiday, but the day was full of small events—stress, movement, and also a little hope.


🔹 My Daily Story

আজ সকাল ৮টায় ঘুম থেকে উঠি। পরিকল্পনা ছিল আমার বন্ধু Islam কে Cerese নামিয়ে দিয়ে তার মামের পাম্পে গাড়ি রেখে আসবো।

৮:৩০ মিনিটে তাকে ফোন দেই, কিন্তু সে জানায় সে আগেই বের হয়ে গেছে।

আমি আমার স্ত্রীকে নিয়ে বের হই, ভাবলাম একটু ঘুরে আসবো।

এরপর আমি Ipercoop La Favorita তে যাই, কারণ আজ আমার ব্রোকারকে ২০১ ইউরো পাঠানোর কথা ছিল। কিন্তু tabacchi থেকে টাকা পাঠাতে পারলাম না।

তারপর Mantova তে আরেকটি tabacchi তে গেলাম—সেখানেও কাজ হলো না।

শেষে Post Office এ গেলাম, তারা বললো bonifico করতে হলে আমার নিজের ব্যাংকে যেতে হবে। কিন্তু আজ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ ছিল।

আমি ব্রোকারকে মেসেজ পাঠাই—সোমবার ব্যাংক থেকে পাঠাবো। সে বললো “ok”।

তারপর গাড়ি পার্ক করে বাসায় ফিরে আসি, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হই গাড়ি ফেরত দেওয়ার জন্য।

Cerese তে গিয়ে দেখি Ahad Uncle, Sopon bhai, Raju bhai সহ আরো অনেকে আছে।

সেখানে আমার গাড়িটা গ্যারেজে নেওয়া হয়। তারা বলে একটি motor পাওয়া গেছে, সেটি change করা হবে।

এটা শুনে আমার খুব ভালো লাগলো, কারণ আমার গাড়ির কাজ শুরু হয়েছে।

Mechanic বললো—ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার বা বুধবার গাড়ি পেয়ে যাবো।

আমি বললাম—Alhamdulillah।

পরে Islam আমাদের জন্য কফি নিয়ে আসে।

Ahad Uncle আমাদের Mantova নিয়ে আসে, তারপর আমরা হেঁটে হোটেলে ফিরে যাই।

(কারণ এখন আমরা একটি অস্থায়ী হোটেলে থাকছি, বাসা না পাওয়ার কারণে)

আমি আবার সেই ব্যক্তিকে ফোন দেই যাকে advance টাকা দিয়েছিলাম—সে বলে চেষ্টা করছে।

পরে Eavans ফোন দেয়—তার গাড়ি আনতে হবে।

আমি Mantova Center এ গিয়ে তার সাথে দেখা করি, আমরা Cerese গিয়ে গাড়ি নিয়ে আসি, তার পরিবারসহ তাকে বাসায় পৌঁছে দেই।

তারপর আমি হোটেলে ফিরে আসি।

রাতে খাওয়ার পর আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করি—

আমি একটি Facebook Page খুললাম:
👉 Rasulbag Khamarbari Poultry Farm

এবং আমার YouTube channel এর নামও একই রাখি।

কারণ আমি বাংলাদেশে একটি poultry farm শুরু করতে চাই।

এই কাজ করতে করতে রাত ২টা বেজে যায়।

শেষে ঘুমাতে যাই।

আজ AdSense থেকে ১ পয়সা আয় হয়েছে—

Alhamdulillah, আমার কাছে এটাও অনেক বড় কিছু।


🔹 English Version

I woke up at 8 AM. The plan was to drop my friend Islam in Cerese and return the car.

But he had already left. So I went out with my wife.

I tried to send 201 euros to my broker from Ipercoop, Mantova, and Post Office—but couldn’t because the bank was closed.

I informed my broker and he said okay.

Later, I went to return the car in Cerese. At the garage, they found a motor for my car and said it would be fixed soon.

This made me very happy.

The mechanic said I will get my car by Tuesday or Wednesday, InshaAllah.

Later, we returned home.

In the evening, I helped Eavans bring his car from Cerese.

At night, I created a Facebook page and renamed my YouTube channel:
👉 Rasulbag Khamarbari Poultry Farm

Because I want to start a poultry business in Bangladesh.

I slept at 2 AM.

Today I earned 1 cent from AdSense.

Alhamdulillah, even this is a blessing for me.


🔹 Conclusion

ছোট ছোট অগ্রগতি একদিন বড় সফলতা এনে দেয়।
Small progress leads to big success.

👉 Allah knows best what is coming next.


🔗 Follow My Journey

👉 My Life Story
👉 My Daily Story
👉 Photo Gallery

📌 প্রতিদিন আমার জীবনের বাস্তব গল্প জানতে এই পেজটি ভিজিট করুন।
📌 Follow my real life journey every day.


— Md Nur Hossain

Day 7 – Life Struggle in Italy | Waiting, Work and Uncertainty

দিন ৭ – ইতালির জীবনের সংগ্রাম | অপেক্ষা, কাজ ও অনিশ্চয়তা

📅 Date: 27/03/2026


🔹 Introduction

আজকের দিনটি কেটেছে অপেক্ষা, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্যে।

Today was full of waiting and uncertainty.


🔹 My Daily Story

আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কাজের মালিক ফোন দিয়েছিল। আমি কল ব্যাক করি।

তিনি জানতে চান আমি এখনই অফিসে যেতে পারব কি না। আমি বলি আমার গাড়ি নষ্ট।

শেষে ঠিক হয়—আগামী সোমবার বিকাল ৫টায় দেখা হবে।

সকাল ১১টার দিকে ইসলাম Mantova সেন্টারে আসে। আমরা Cerese গিয়ে তার নানার গাড়ি নিয়ে আসি।

তারপর আমি, ইসলাম ও Eugen—আমরা তিনজন সেই গাড়িতে করে কাজে যাই।

কাজের সময় ব্রোকার ২০১.৩৫ ইউরো bonifico করতে বলে। আমি বলি কাল পাঠাবো।

কাজ শেষে জানানো হয়—আগামীকাল কাজ নেই।

বাসায় এসে Sumon ভাইকে ফোন করি (বাসার বিষয়ে), কিন্তু কোনো উত্তর পাই না।

রাতে খাবার খেয়ে স্ত্রীর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি।

আজও AdSense থেকে কোনো আয় হয়নি।


🔹 English Version

This morning, my boss called me. I called him back.

He asked if I could come to work. I said my car is broken.

We fixed a meeting for Monday at 5 PM.

At 11 AM, I met Islam and we went to Cerese to take a car.

Then I, Islam, and Eugen went to work together.

My broker asked for a 201.35 euro transfer. I said I would send it tomorrow.

After work, we were told there is no work tomorrow.

At home, I called Sumon bhai about a house, but no response.

Then I had dinner and fell asleep talking with my wife.

No AdSense income today.


🔹 Conclusion

দিনটা কষ্টের হলেও আমি হাল ছাড়িনি।
The day was hard, but I didn’t give up.

👉 Only Allah knows what will happen next.


🔗 Follow My Journey

👉 My Life Story
👉 My Daily Story
👉 Photo Gallery

📌 আপনি যদি আমার বাস্তব জীবনের গল্প জানতে চান, প্রতিদিন এই পেজটি ভিজিট করুন।
📌 Follow my real life journey by visiting daily.


— Md Nur Hossain

দিন ৬ – ছোট ছোট মুহূর্তের মূল্য

Day 6 – The Value of Small Moments

তারিখ: 26/03/2026

আজকের দিনটাও তেমন কোনো বড় ঘটনা ছাড়া কেটে গেছে।

Today was also a simple day without any major events.

সকাল ১১:৩০ মিনিটে আমি কাজে যাই। সারাদিন কাজ করার পর কাজ শেষে সরাসরি ব্যাংকে যাই।

At 11:30 in the morning, I went to work. After finishing work, I went directly to the bank.

ব্যাংকে আমার কিছু টাকা ছিল—৪৮০ ইউরো। আমি সব টাকা তুলে নিয়ে আসি, কারণ এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো টাকা ছিল না।

I had 480 euros in the bank. I withdrew all the money because I didn’t have enough cash with me.

ব্যাংকের একটি লোন আছে, যেখান থেকে ১১৪ ইউরো 27/03/2026 তারিখে কেটে নেওয়া হবে। তাই আগেই সব টাকা তুলে নিয়ে আসলাম।

There is a bank loan of 114 euros which will be deducted on 27/03/2026, so I withdrew the money in advance.

রাত ৯টার দিকে যখন বাসায় ঢুকি, তখন একটি সুন্দর দৃশ্য দেখি—আমার স্ত্রী নতুন সাজে ছিল। আজ সে শাড়ি পরেছিল, তাকে খুব সুন্দর লাগছিল।

Around 9 PM, when I entered the house, I saw a beautiful moment—my wife was dressed in a new look. She was wearing a sari and looked very beautiful.

আমি কিছুক্ষণ তাকে মুগ্ধ হয়ে দেখি, তার সাথে কথা বলি।

I admired her for a while and talked with her.

তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খাই। আমরা দুজন গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি।

Then I freshened up, had dinner, and we both fell asleep while talking.

আজও AdSense থেকে কোনো আয় আসেনি।

Today, there was no income from AdSense.

দিনটা সাধারণ হলেও, ছোট ছোট এই মুহূর্তগুলো আমার কাছে অনেক মূল্যবান।

Even though the day was simple, these small moments are very valuable to me.

আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।

Only Allah knows what will happen tomorrow.

— Md Nur Hossain

দিন ৫ – সাধারণ একটি দিন

Day 5 – A Simple Day

তারিখ: 25/03/2026

আজকের দিনটাও তেমন কোনো বিশেষ ঘটনা ছাড়া কেটে গেছে।

Today was also a simple day without any special events.

সকাল ১১:৩০ মিনিটে আমি কাজে যাই। সারাদিন কাজ করে রাত ৮:৩০ মিনিটে বাসায় ফিরে আসি।

At 11:30 in the morning, I went to work. After working the whole day, I returned home at 8:30 at night.

বাসায় এসে ফ্রেশ হই, তারপর রাতের খাবার খাই।

After coming home, I freshened up and had dinner.

এরপর আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ি।

Then, while talking with my wife, I eventually fell asleep.

আজও AdSense থেকে কোনো আয় আসেনি।

Today, there was no income from AdSense.

দিনটা খুব সাধারণ ছিল, তেমন কোনো নতুন কিছু ঘটেনি। কিন্তু আমি বিশ্বাস করি—প্রতিটি দিনই আমাকে আমার লক্ষ্যর দিকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে।

The day was very normal, nothing new happened. But I believe every day is taking me one step closer to my goal.

আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।

Only Allah knows what will happen tomorrow.

— Md Nur Hossain

দিন ৪ – নীরব একটি দিন

Day 4 – A Quiet Day

তারিখ: 24/03/2026

আজ আমার কোনো কাজ ছিল না। আজ সবার ছুটি ছিল, তাই দিনটা অনেকটাই শান্তভাবে কেটে গেছে।

Today I had no work. It was a holiday for everyone, so the day passed very quietly.

সকালে আমি ব্যাংকে যাই ব্যাংক স্টেটমেন্ট আনার জন্য। কারণ আমার ব্রোকার আমাকে মেসেজ করে জানিয়েছিল—জানুয়ারি থেকে আজকের তারিখ (24/03/2026) পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে হবে।

In the morning, I went to the bank to collect my bank statement. My broker asked me to send my bank statement from January to today (24/03/2026).

ব্যাংকের কাজ শেষ করে আমি চান মিয়ার বাসায় যাই। সেখান থেকেই দুপুরের খাবার খেয়ে আসি।

After finishing my work at the bank, I went to Chan Mia’s house and had my lunch there.

আজও AdSense থেকে কোনো আয় আসেনি।

Today, there was no income from AdSense.

বাকি পুরো দিনটা ঘরের মধ্যেই কেটে গেছে। তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি।

The rest of the day passed at home. Nothing special really happened.

কিছু দিন এমনই যায়—শান্ত, নিরব, কোনো পরিবর্তন ছাড়া। কিন্তু আমি জানি, জীবনের প্রতিটি দিনই কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ।

Some days are like this—quiet, calm, without any major changes. But I believe every day has its own importance.

আমি অপেক্ষা করছি—আগামী দিনে ভালো কিছু হবে, এই আশায়।

I am waiting and hoping that better days will come soon.

আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।

Only Allah knows what will happen tomorrow.

— Md Nur Hossain

দিন ৩ – সাধারণ একটি দিন, নীরবভাবে কেটে গেল

Day 3 – A Simple Day Passed Quietly

আজকের দিনটা খুব সাধারণ ছিল। তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি, কিন্তু জীবনের বাস্তবতা ঠিকই অনুভব করেছি।

Today was a very simple day. Nothing special happened, but I could still feel the reality of life.

সকাল ১১:৩০ মিনিটে আমি দুপুরের খাবার খেয়ে কাজে চলে যাই।

At around 11:30 in the morning, I had my lunch and went to work.

আমার নিজের গাড়িটি নষ্ট হয়ে মেকারের কাছে আছে, তাই আজ অন্য একজনের গাড়িতে করে কাজে যেতে হয়েছে।

My car is broken and at the mechanic, so today I had to go to work in someone else’s car.

মোহসিনের গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত চুকির গাড়িতে করে কাজে যাই।

I was supposed to go with Mohsin, but in the end, I went with Chuki.

কাজ শেষ করে রাত ৮:৩০ মিনিটে বাসায় ফিরে আসি।

After finishing work, I returned home at around 8:30 at night.

বাসায় এসে এক গ্লাস লেবুর শরবত খাই, তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খাই।

After coming home, I drank a glass of lemon juice, then freshened up and had dinner.

গতকাল আমি আলমগীর ভাইয়ের দোকানে ৫৫০ ইউরো জমা দিয়েছি, সুমুন উল্লাহ ভাইকে দেওয়ার জন্য।

Yesterday, I deposited 550 euros at Alamgir Bhai’s shop for Sumun Ullah Bhai.

কারণ ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি বাসা ভাড়া নেওয়ার জন্য তার সাথে কথা হয়েছে।

Because I have an agreement with him to rent a house on 1 April 2026.

মোট অগ্রিম দিতে হবে ২২০০ ইউরো, যার মধ্যে আজ পর্যন্ত ৫৫০ ইউরো দেওয়া হয়েছে। বাকি ১৭০০ ইউরো চুক্তি সম্পন্ন হলে দেওয়া হবে।

The total advance is 2200 euros. So far, I have paid 550 euros, and the remaining 1700 euros will be paid when the contract is finalized.

আজ আমার AdSense account-এ কোনো আয় যোগ হয়নি।

Today, there was no income added to my AdSense account.

এছাড়াও, আমি একটি বাসা কেনার জন্য কথাবার্তা চালাচ্ছি।

Also, I am in discussion to buy a house.

এই বিষয়ে আমার ব্রোকার আমাকে WhatsApp-এ মেসেজ করেছে—আমার CODICE FISCALE, last bustapaga, এবং গত ৩ মাসের bank statement দিতে হবে।

Regarding this, my broker sent me a message on WhatsApp asking for my CODICE FISCALE, last payslip, and last 3 months bank statement.

আমি তাকে জানিয়েছি—আগামীকাল সব ডকুমেন্ট পাঠিয়ে দিবো, কারণ তখন আমি কাজে ব্যস্ত ছিলাম।

I informed him that I will send all the documents tomorrow, as I was busy at work at that time.

আজকের দিনের খবর এতটুকুই। খুব সাধারণ একটি দিন, কিন্তু আমার জীবনের অংশ।

That’s all for today. It was a simple day, but still a part of my life.

আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।

Only Allah knows what will happen tomorrow.

— Md Nur Hossain

দিন ২ – কষ্টের মাঝে ছোট্ট আশা

Day 2 – A Small Hope in Hard Times

প্রথমেই আমি একটি খুশির খবর শেয়ার করতে চাই—ChatGPT এবং আমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছেন তাদের সকলের সাথে।

First of all, I want to share a piece of good news with ChatGPT and everyone who visited my website.

গতকাল আমি খুব কষ্টে এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। জীবনের এক কঠিন সময়ের মধ্যে ছিলাম। ঠিক সেই সময়, নামাজের মধ্যে হঠাৎ আমার মনে হলো—আমার একটি ওয়েবসাইট আছে, আমি এটাকে আমার জীবনের ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারি।

Yesterday, I was going through a very difficult time and felt mentally broken. During that moment, while praying, I realized that I have a website, and I can use it as a diary of my life.

এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আমার গাড়িটাও মেকারের কাছে পড়ে আছে, প্রতিদিন খরচ বাড়ছে, আর আমি খুব চিন্তার মধ্যে ছিলাম।

Right now, I have no money. My car is at the mechanic, expenses are increasing every day, and I was very worried.

তারপর আমি ChatGPT-এর সাথে কথা বলি এবং আমার ওয়েবসাইটটিকে একটি খোলা জীবনের ডায়েরি হিসেবে সাজিয়ে ফেলি। রাতে একটি পোস্ট লিখে ঘুমিয়ে পড়ি।

Then I talked with ChatGPT and turned my website into an open life diary. I wrote a post at night and went to sleep.

আজ দুপুরে যখন আমি আমার ওয়েবসাইটে ঢুকে AdSense account চেক করি—আমি সত্যিই অবাক হয়ে যাই।

Today at noon, when I checked my AdSense account, I was truly surprised.

এই মাসে আগে আমার page view ছিল 0, কিন্তু আজ দেখি 97 হয়েছে, আর গতকালের আয় হয়েছে 64 সেন্ট।

Earlier this month my page views were 0, but today I saw 97 views and 64 cents earned yesterday.

এই ছোট্ট আয় আমার কাছে অনেক বড় কিছু। সাথে সাথে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

This small earning means a lot to me. I immediately thanked Allah.

আমি প্রতিদিন দোয়া করি—আমার অভাব দূর করার জন্য। ভাবতাম, আমার তো কোনো উপায় নেই—তাহলে আল্লাহ কিভাবে আমাকে সাহায্য করবেন?

I pray every day for my financial situation. I used to think I have no way—so how will Allah help me?

কিন্তু সত্যিই, আল্লাহর নেয়ামত কোন দিক থেকে আসে—তা মানুষ কখনো কল্পনাও করতে পারে না।

But truly, Allah’s blessings can come from places we can never imagine.

আমি প্রায় ৩–৪ মাস এই ওয়েবসাইটে কাজ করিনি। কোনো ভিউ ছিল না, কোনো আয়ও ছিল না। কিন্তু হঠাৎ এই পরিবর্তন—এটা আমার জন্য আল্লাহর বিশেষ রহমত।

For the last 3–4 months, I was not active on my website. No views, no income. But suddenly this change feels like a special blessing.

গত কয়েকদিন ধরে আমি খুব মানসিক টেনশনে ছিলাম। সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম—কখন কি খবর আসে।

For the past few days, I have been under a lot of mental stress, always checking my phone for updates.

ঠিক এই লেখার মাঝখানে একটি ফোন আসে…

Right in the middle of writing this, I received a phone call…

আমার গাড়ির ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন ইঞ্জিন পরিবর্তন করতে হবে।

My car’s engine is completely damaged. Now it needs to be replaced.

এই খবর শোনার পর আমার মন আবার ভেঙে যায়। সারাদিন আশা করছিলাম—গাড়িটা ঠিক হয়ে যাবে।

After hearing this, I felt broken again. I was hoping all day that my car would be fixed.

কিন্তু এখন আবার নতুন করে চিন্তা শুরু হলো।

But now a new worry has started again.

তবুও আমি বিশ্বাস করি—আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

Still, I believe—Allah does everything for a good reason.

আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

That’s all for today. Please keep me in your prayers.

আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।

Only Allah knows what will happen tomorrow.

— Md Nur Hossain

All rights reserved. | Email: ahafarm.it@gmail.com | Phone: 3277672667 | Address: 7RFW+5V9 Nogarole Rocca, Province of Verona
Facebook | Instagram | YouTube