Day 11 – ইতালির জীবনের সংগ্রাম | Life Struggle in Italy
📅 31/03/2026 (Tuesday)
ভোর ৪:৩০ মিনিটে ঘুম থেকে উঠে কাজে যাই।
I woke up at 4:30 AM and went to work.
কাজের বিরতিতে একটি বাসা নেওয়ার জন্য একটি এজেন্সিতে ফোন দেই। তারা জানায়—মালিক এখনো চাবি দেয়নি, এক সপ্তাহ পরে দেবে।
During the work break, I called an agency for a house. They said the owner hasn’t given the key yet and it will take one week.
আমি ভাবলাম—আজ কাজ শেষে সরাসরি এজেন্সিতে গিয়ে কিছু advance দিয়ে রাখবো, যাতে বাসাটা পেতে পারি।
I planned to go to the agency after work and pay an advance to secure the house.
কাজ শেষে বিকাল ৩টায় এজেন্সিতে গেলাম। কিন্তু গিয়ে শুনি—একজন লোক কিছুক্ষণ আগেই advance দিয়ে দিয়েছে।
After work at 3 PM, I went to the agency, but someone already paid the advance.
এটা শুনে খুব খারাপ লাগলো। আমি মনে মনে বললাম—
👉 Allah যা করেন ভালোর জন্যই করেন।
I felt very sad, but I told myself—Allah knows best.
গত ২-৩ দিন ধরে Sumon Ullah bhai-কে ফোন দিচ্ছি, কিন্তু তিনি ফোন ধরছেন না।
For the last 2–3 days, I’ve been calling Sumon Ullah bhai, but he is not answering.
তিনি বলেছিলেন ১ তারিখে বাসা দিবেন, এজন্য আমি তাকে ৫৫০ ইউরো advance দিয়েছি।
He promised to give me a house on the 1st, and I already paid 550 euros.
এখন ৩১/০৩/২০২৬, কালই ১লা এপ্রিল—কিন্তু এখনো কোনো খবর নেই।
Now it’s 31/03/2026, tomorrow is April 1st—but still no update.
আমি তাকে WhatsApp-এ voice message পাঠালাম—
👉 “Please আমাকে একটা update দিন, আমি কোথায় যাবো?”
I sent him a voice message asking for an update.
এরপর আমি আর আমার স্ত্রী হেঁটে Cerese যাই Raju bhai-এর পাম্পে।
Then my wife and I walked to Cerese to Raju bhai’s pump.
কারণ আজ রাতে আমার গাড়ি পাওয়ার কথা।
Because I was supposed to get my car today.
গাড়ি ছাড়া এখানে চলা খুব কঠিন।
Without a car, life here is very difficult.
আমি ভাবছিলাম—যদি কোথাও থাকার জায়গা না পাই, অন্তত গাড়িতে ঘুমাবো।
I thought at least we could sleep in the car if needed.
মেকার বললো—ইঞ্জিন change করেছে, এখন চালিয়ে দেখতে হবে।
The mechanic said he changed the engine and asked me to test it.
আমি ৩০ কিলোমিটার গাড়ি চালালাম। তারপর সে oil এবং filter change করে দিল।
I drove the car for 30 km, then he changed the oil and filter.
👉 Alhamdulillah, আমি গাড়ি নিয়ে চলে আসলাম।
👉 Alhamdulillah, I got my car back.
তারপর Rofiq bhai-এর দোকানে গেলাম। সেখানে Sumon Ullah bhai-কে পেলাম।
Then I went to Rofiq bhai’s shop and saw Sumon Ullah bhai there.
এর আগে সে আমাকে voice message দিয়েছিল—রাত ৯টায় কিছু জানাবে।
Earlier, he said he would update me at 9 PM.
আমি তাকে বললাম—
👉 “আমি এখন কোথায় যাবো? আমার তো কোনো জায়গা নেই।”
I asked him where I should go now.
পরে Kobir bhai বললো—Alamgir bhai-এর সাথে কথা বলতে।
Kobir bhai suggested I talk to Alamgir bhai.
কিন্তু আমার খারাপ লাগলো—
👉 বাসা Sumon bhai-এর, তাহলে অন্য কারো সাথে কথা বলবো কেন?
I felt bad because the house belongs to Sumon bhai.
তাই আমি আর কারো সাথে কথা বলিনি।
So I didn’t contact anyone else.
তারপর Sumon bhai একজনকে ফোন করে আমার কথা বললো।
Then Sumon bhai called someone and explained my situation.
তিনি একজন ভাইয়ের সাথে কথা বললেন—Shahin bhai, Cittadella।
He connected me with Shahin bhai in Cittadella.
তিনি বললেন—আমি এক সপ্তাহ তার বাসায় থাকতে পারবো।
He agreed to give me a place for one week.
👉 এতে আমি অনেকটা চিন্তামুক্ত হলাম।
👉 I felt relieved.
আমি Shahin bhai-এর বাসায় গিয়ে কথা বললাম।
I went to his house and talked with him.
বললাম—আগামীকাল সকালে আসবো, কারণ হোটেল ছাড়তে হবে।
I told him I will come tomorrow morning after leaving the hotel.
তারপর হোটেলে ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে ঘুমিয়ে পড়লাম।
Then I returned to the hotel, packed my things, and went to sleep.
আজ AdSense থেকে কোনো আয় হয়নি।
Today I earned nothing from AdSense.
👉 Alhamdulillah for everything.
আমি জানি না আগামীকাল কি হবে…
I don’t know what will happen tomorrow…
— Md Nur Hossain
Day 10 – ইতালির জীবনের সংগ্রাম | Life Struggle in Italy
📅 30/03/2026
আজ সোমবার। আমার গাড়ি এখনো মেকারের কাছে আছে। সাধারণত আমি Mohsin-এর গাড়িতে করে কাজে যাই, কিন্তু আজ সে ছুটিতে ছিল। তাই আজ Eavans-এর গাড়িতে করে কাজে যেতে হয়েছে।
Today is Monday. My car is still at the mechanic. Usually I go to work with Mohsin, but today he was on leave. So I went to work using Eavans’s car.
আজ আমার ব্রোকারকে ২০১ ইউরো পাঠানোর কথা ছিল। কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে ১১৪ ইউরো মাইনাস ছিল, মানে ব্যাংকের কাছে আমার দেনা ছিল। তাই আমি ব্যাংকে যেতে চাইছিলাম না।
Today I had to send 201 euros to my broker. But my bank account was -114 euros, so I owed the bank. That’s why I didn’t want to go to the bank.
কারণ আমি জানতাম—আমি bonifico করলে আগে ব্যাংক ১১৪ ইউরো কেটে নেবে। তাই অন্যভাবে টাকা পাঠানোর চেষ্টা করছিলাম।
Because I knew if I send via bank, they will cut 114 euros first. So I was looking for another way.
আমার বন্ধু Islam বললো সে তার মোবাইল থেকে bonifico করে দিবে। কিন্তু দুঃখের বিষয়, তার মোবাইলে ব্যাংকের অ্যাপ কাজ করছিল না।
My friend Islam said he would send it from his mobile, but unfortunately his banking app was not working.
শেষে বাধ্য হয়ে ব্যাংকে গেলাম। তারপর broker-কে bonifico করলাম, এবং ব্যাংক আগে ১১৪ ইউরো কেটে নিল।
Finally, I had to go to the bank. I sent the money, and the bank deducted 114 euros first.
তারপর আমি PDF ফাইল সাইন করে পাঠিয়ে দিলাম।
Then I signed the PDF and sent it.
বিকাল ৫টায় আমার কাজের মালিকের সাথে appointment ছিল। টাকা পাঠানোর পর হেঁটে অফিসে গেলাম।
At 5 PM, I had an appointment with my boss. After sending the money, I went to the office.
মালিক এসে আমাকে একটি চিঠি দিলেন—যেখানে লেখা ছিল 04/06/2026 তারিখে আমাকে ১ দিনের জন্য suspend করা হবে।
My boss gave me a letter saying I will be suspended for 1 day on 04/06/2026.
কারণ 13/03/2026 তারিখে আমি কাজের সময় Bluetooth headphone ব্যবহার করেছিলাম এবং পরে রাগের মাথায় মালিককে খারাপ কথা বলেছিলাম।
Because on 13/03/2026 I used Bluetooth headphones at work and also spoke badly to my boss.
আমি ভেবেছিলাম আমার চাকরিটা চলে যাবে। কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি।
I thought I would lose my job, but by Allah’s mercy, I didn’t.
এই মালিক আমাকে অনেকদিন ধরে চেনে—আমি এখানে ৬ বছর ধরে কাজ করি। আমার কাজের জন্য সে আমাকে “Ferrari” উপাধিও দিয়েছিল।
My boss knows me well. I have been working here for 6 years. He even gave me the nickname “Ferrari” for my work.
আমি বুঝলাম—মানুষ মানুষকে না, তার কাজকে ভালোবাসে।
I realized people don’t love a person, they value their work.
আগেও আমি ২ বার চাকরি ছাড়তে চেয়েছিলাম, কারণ আমার বাসা নেই। কিন্তু মালিক আমাকে যেতে দেয়নি—সে বলেছিল আমার জন্য বাসা খুঁজবে।
Before, I tried to leave this job twice because I don’t have a house, but my boss didn’t let me go. He said he would find a house for me.
দুঃখের বিষয়, সে অনেক চেষ্টা করেও বাসা খুঁজে দিতে পারেনি।
Unfortunately, he couldn’t find one.
তবুও সে আমাকে শুধু ১ দিনের জন্য suspend করেছে।
Still, he suspended me for only one day.
👉 Alhamdulillah, আমি অনেক খুশি—কারণ এই সময়ে আমার চাকরিটা খুব দরকার।
👉 Alhamdulillah, I am very happy because I really need this job now.
এই মুহূর্তে আমার অনেক সমস্যা—
গাড়ি নষ্ট, স্ত্রী সাথে আছে, বাসা নেই, হোটেলে থাকছি, এবং টাকাও কম।
Right now I have many problems—car broken, no house, staying in hotel, and financial crisis.
তবুও আল্লাহর কাছে অনেক শুকরিয়া—আমার চাকরিটা আছে।
Still, thanks to Allah, I still have my job.
রাতে মেকারকে ফোন দিলাম। সে বললো—একটি পুরাতন ইঞ্জিন পেয়েছে, আজ সেট করবে, কাল টেস্ট করবে।
At night I called the mechanic. He said he found an old engine and will test it tomorrow.
👉 InshaAllah, কাল রাতের মধ্যে গাড়ি পাবো।
👉 InshaAllah, I will get the car tomorrow night.
এটা শুনে খুব ভালো লাগলো, কারণ আগামীকালই আমার হোটেলের শেষ দিন।
I felt very happy because tomorrow is my last day in the hotel.
তারপর Portomantova-র Kobir bhai-এর সাথে কথা বললাম। সে বললো তার বাসায় একটি রুম খালি আছে এবং কিছুদিন থাকতে পারবো।
Then I talked to Kobir bhai. He said I can stay in his room for a few days.
👉 এতে একটু চিন্তা কমলো—অন্তত থাকার একটা জায়গা পেলাম।
👉 This gave me some relief—I found a temporary place to stay.
আজ AdSense থেকে আয়: ১ পয়সা
Today’s AdSense income: €0.01
👉 Alhamdulillah for everything.
আমি জানি না আগামীকাল কি হবে…
I don’t know what will happen tomorrow…
— Md Nur Hossain
Day 9 – ইতালির জীবনের সংগ্রাম | Life Struggle in Italy
📅 29/03/2026
আজ রবিবার, ছুটির দিন। কাজ নেই, কিন্তু মনটা একদম ভালো নেই। অনেক দুশ্চিন্তায় আছি।
Today is Sunday, a holiday. There is no work, but my mind is not at peace. I am very worried.
আমাদের এখনো কোনো বাসা নেই, আর হোটেলে থাকার সময় শেষ হয়ে আসছে। এই চিন্তাটা মাথা থেকে সরছে না।
We still don’t have a house, and our hotel time is almost over. This tension is always in my mind.
গতকাল Sumon Ullah bhai ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো ফোন দেয়নি। তার ফোনের অপেক্ষায় আজকের পুরো দিনটা খুব খারাপ কেটেছে।
Yesterday, Sumon Ullah bhai said he would call me, but he didn’t call. I waited the whole day, and it made the day very difficult.
আমি আর আমার স্ত্রী সারাদিন কোথাও যাইনি। হোটেলেই ছিলাম। বসে বসে শুধু ভাবছিলাম—আমরা কী করবো, কোথায় যাবো, আমাদের সামনে কী হবে।
My wife and I didn’t go anywhere today. We stayed in the hotel and kept thinking—what will we do, where will we go, what will happen next.
এইসব চিন্তা করতে করতে পুরো দিনটাই চলে গেল।
In this way, the whole day passed.
আজ AdSense থেকেও কোনো আয় হয়নি।
Today I earned nothing from AdSense.
তবুও আমি আশা ছাড়িনি। আমি বিশ্বাস করি—একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে।
Still, I have not lost hope. I believe that one day everything will be okay.
আল্লাহ ভরসা।
Allah is my hope.
— Md Nur Hossain
Day 8 – Life Struggle in Italy | Small Progress and New Hope
দিন ৮ – ইতালির জীবনের সংগ্রাম | ছোট অগ্রগতি ও নতুন আশা
📅 Date: 28/03/2026
🔹 Introduction
আজকের দিনটি ছিল ছুটির দিন, কিন্তু দিনের মধ্যে অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে—যার মধ্যে ছিল দুশ্চিন্তা, দৌড়ঝাঁপ, আবার কিছুটা আশা।
Today was a holiday, but the day was full of small events—stress, movement, and also a little hope.
🔹 My Daily Story
আজ সকাল ৮টায় ঘুম থেকে উঠি। পরিকল্পনা ছিল আমার বন্ধু Islam কে Cerese নামিয়ে দিয়ে তার মামের পাম্পে গাড়ি রেখে আসবো।
৮:৩০ মিনিটে তাকে ফোন দেই, কিন্তু সে জানায় সে আগেই বের হয়ে গেছে।
আমি আমার স্ত্রীকে নিয়ে বের হই, ভাবলাম একটু ঘুরে আসবো।
এরপর আমি Ipercoop La Favorita তে যাই, কারণ আজ আমার ব্রোকারকে ২০১ ইউরো পাঠানোর কথা ছিল। কিন্তু tabacchi থেকে টাকা পাঠাতে পারলাম না।
তারপর Mantova তে আরেকটি tabacchi তে গেলাম—সেখানেও কাজ হলো না।
শেষে Post Office এ গেলাম, তারা বললো bonifico করতে হলে আমার নিজের ব্যাংকে যেতে হবে। কিন্তু আজ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ ছিল।
আমি ব্রোকারকে মেসেজ পাঠাই—সোমবার ব্যাংক থেকে পাঠাবো। সে বললো “ok”।
তারপর গাড়ি পার্ক করে বাসায় ফিরে আসি, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হই গাড়ি ফেরত দেওয়ার জন্য।
Cerese তে গিয়ে দেখি Ahad Uncle, Sopon bhai, Raju bhai সহ আরো অনেকে আছে।
সেখানে আমার গাড়িটা গ্যারেজে নেওয়া হয়। তারা বলে একটি motor পাওয়া গেছে, সেটি change করা হবে।
এটা শুনে আমার খুব ভালো লাগলো, কারণ আমার গাড়ির কাজ শুরু হয়েছে।
Mechanic বললো—ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার বা বুধবার গাড়ি পেয়ে যাবো।
আমি বললাম—Alhamdulillah।
পরে Islam আমাদের জন্য কফি নিয়ে আসে।
Ahad Uncle আমাদের Mantova নিয়ে আসে, তারপর আমরা হেঁটে হোটেলে ফিরে যাই।
(কারণ এখন আমরা একটি অস্থায়ী হোটেলে থাকছি, বাসা না পাওয়ার কারণে)
আমি আবার সেই ব্যক্তিকে ফোন দেই যাকে advance টাকা দিয়েছিলাম—সে বলে চেষ্টা করছে।
পরে Eavans ফোন দেয়—তার গাড়ি আনতে হবে।
আমি Mantova Center এ গিয়ে তার সাথে দেখা করি, আমরা Cerese গিয়ে গাড়ি নিয়ে আসি, তার পরিবারসহ তাকে বাসায় পৌঁছে দেই।
তারপর আমি হোটেলে ফিরে আসি।
রাতে খাওয়ার পর আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করি—
আমি একটি Facebook Page খুললাম:
👉 Rasulbag Khamarbari Poultry Farm
এবং আমার YouTube channel এর নামও একই রাখি।
কারণ আমি বাংলাদেশে একটি poultry farm শুরু করতে চাই।
এই কাজ করতে করতে রাত ২টা বেজে যায়।
শেষে ঘুমাতে যাই।
আজ AdSense থেকে ১ পয়সা আয় হয়েছে—
Alhamdulillah, আমার কাছে এটাও অনেক বড় কিছু।
🔹 English Version
I woke up at 8 AM. The plan was to drop my friend Islam in Cerese and return the car.
But he had already left. So I went out with my wife.
I tried to send 201 euros to my broker from Ipercoop, Mantova, and Post Office—but couldn’t because the bank was closed.
I informed my broker and he said okay.
Later, I went to return the car in Cerese. At the garage, they found a motor for my car and said it would be fixed soon.
This made me very happy.
The mechanic said I will get my car by Tuesday or Wednesday, InshaAllah.
Later, we returned home.
In the evening, I helped Eavans bring his car from Cerese.
At night, I created a Facebook page and renamed my YouTube channel:
👉 Rasulbag Khamarbari Poultry Farm
Because I want to start a poultry business in Bangladesh.
I slept at 2 AM.
Today I earned 1 cent from AdSense.
Alhamdulillah, even this is a blessing for me.
🔹 Conclusion
ছোট ছোট অগ্রগতি একদিন বড় সফলতা এনে দেয়।
Small progress leads to big success.
👉 Allah knows best what is coming next.
🔗 Follow My Journey
👉 My Life Story
👉 My Daily Story
👉 Photo Gallery
📌 প্রতিদিন আমার জীবনের বাস্তব গল্প জানতে এই পেজটি ভিজিট করুন।
📌 Follow my real life journey every day.
— Md Nur Hossain
Day 7 – Life Struggle in Italy | Waiting, Work and Uncertainty
দিন ৭ – ইতালির জীবনের সংগ্রাম | অপেক্ষা, কাজ ও অনিশ্চয়তা
📅 Date: 27/03/2026
🔹 Introduction
আজকের দিনটি কেটেছে অপেক্ষা, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্যে।
Today was full of waiting and uncertainty.
🔹 My Daily Story
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কাজের মালিক ফোন দিয়েছিল। আমি কল ব্যাক করি।
তিনি জানতে চান আমি এখনই অফিসে যেতে পারব কি না। আমি বলি আমার গাড়ি নষ্ট।
শেষে ঠিক হয়—আগামী সোমবার বিকাল ৫টায় দেখা হবে।
সকাল ১১টার দিকে ইসলাম Mantova সেন্টারে আসে। আমরা Cerese গিয়ে তার নানার গাড়ি নিয়ে আসি।
তারপর আমি, ইসলাম ও Eugen—আমরা তিনজন সেই গাড়িতে করে কাজে যাই।
কাজের সময় ব্রোকার ২০১.৩৫ ইউরো bonifico করতে বলে। আমি বলি কাল পাঠাবো।
কাজ শেষে জানানো হয়—আগামীকাল কাজ নেই।
বাসায় এসে Sumon ভাইকে ফোন করি (বাসার বিষয়ে), কিন্তু কোনো উত্তর পাই না।
রাতে খাবার খেয়ে স্ত্রীর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি।
আজও AdSense থেকে কোনো আয় হয়নি।
🔹 English Version
This morning, my boss called me. I called him back.
He asked if I could come to work. I said my car is broken.
We fixed a meeting for Monday at 5 PM.
At 11 AM, I met Islam and we went to Cerese to take a car.
Then I, Islam, and Eugen went to work together.
My broker asked for a 201.35 euro transfer. I said I would send it tomorrow.
After work, we were told there is no work tomorrow.
At home, I called Sumon bhai about a house, but no response.
Then I had dinner and fell asleep talking with my wife.
No AdSense income today.
🔹 Conclusion
দিনটা কষ্টের হলেও আমি হাল ছাড়িনি।
The day was hard, but I didn’t give up.
👉 Only Allah knows what will happen next.
🔗 Follow My Journey
👉 My Life Story
👉 My Daily Story
👉 Photo Gallery
📌 আপনি যদি আমার বাস্তব জীবনের গল্প জানতে চান, প্রতিদিন এই পেজটি ভিজিট করুন।
📌 Follow my real life journey by visiting daily.
— Md Nur Hossain
দিন ৬ – ছোট ছোট মুহূর্তের মূল্য
Day 6 – The Value of Small Moments
তারিখ: 26/03/2026
আজকের দিনটাও তেমন কোনো বড় ঘটনা ছাড়া কেটে গেছে।
Today was also a simple day without any major events.
সকাল ১১:৩০ মিনিটে আমি কাজে যাই। সারাদিন কাজ করার পর কাজ শেষে সরাসরি ব্যাংকে যাই।
At 11:30 in the morning, I went to work. After finishing work, I went directly to the bank.
ব্যাংকে আমার কিছু টাকা ছিল—৪৮০ ইউরো। আমি সব টাকা তুলে নিয়ে আসি, কারণ এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো টাকা ছিল না।
I had 480 euros in the bank. I withdrew all the money because I didn’t have enough cash with me.
ব্যাংকের একটি লোন আছে, যেখান থেকে ১১৪ ইউরো 27/03/2026 তারিখে কেটে নেওয়া হবে। তাই আগেই সব টাকা তুলে নিয়ে আসলাম।
There is a bank loan of 114 euros which will be deducted on 27/03/2026, so I withdrew the money in advance.
রাত ৯টার দিকে যখন বাসায় ঢুকি, তখন একটি সুন্দর দৃশ্য দেখি—আমার স্ত্রী নতুন সাজে ছিল। আজ সে শাড়ি পরেছিল, তাকে খুব সুন্দর লাগছিল।
Around 9 PM, when I entered the house, I saw a beautiful moment—my wife was dressed in a new look. She was wearing a sari and looked very beautiful.
আমি কিছুক্ষণ তাকে মুগ্ধ হয়ে দেখি, তার সাথে কথা বলি।
I admired her for a while and talked with her.
তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খাই। আমরা দুজন গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি।
Then I freshened up, had dinner, and we both fell asleep while talking.
আজও AdSense থেকে কোনো আয় আসেনি।
Today, there was no income from AdSense.
দিনটা সাধারণ হলেও, ছোট ছোট এই মুহূর্তগুলো আমার কাছে অনেক মূল্যবান।
Even though the day was simple, these small moments are very valuable to me.
আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।
Only Allah knows what will happen tomorrow.
— Md Nur Hossain
দিন ৫ – সাধারণ একটি দিন
Day 5 – A Simple Day
তারিখ: 25/03/2026
আজকের দিনটাও তেমন কোনো বিশেষ ঘটনা ছাড়া কেটে গেছে।
Today was also a simple day without any special events.
সকাল ১১:৩০ মিনিটে আমি কাজে যাই। সারাদিন কাজ করে রাত ৮:৩০ মিনিটে বাসায় ফিরে আসি।
At 11:30 in the morning, I went to work. After working the whole day, I returned home at 8:30 at night.
বাসায় এসে ফ্রেশ হই, তারপর রাতের খাবার খাই।
After coming home, I freshened up and had dinner.
এরপর আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ি।
Then, while talking with my wife, I eventually fell asleep.
আজও AdSense থেকে কোনো আয় আসেনি।
Today, there was no income from AdSense.
দিনটা খুব সাধারণ ছিল, তেমন কোনো নতুন কিছু ঘটেনি। কিন্তু আমি বিশ্বাস করি—প্রতিটি দিনই আমাকে আমার লক্ষ্যর দিকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে।
The day was very normal, nothing new happened. But I believe every day is taking me one step closer to my goal.
আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।
Only Allah knows what will happen tomorrow.
— Md Nur Hossain
দিন ৪ – নীরব একটি দিন
Day 4 – A Quiet Day
তারিখ: 24/03/2026
আজ আমার কোনো কাজ ছিল না। আজ সবার ছুটি ছিল, তাই দিনটা অনেকটাই শান্তভাবে কেটে গেছে।
Today I had no work. It was a holiday for everyone, so the day passed very quietly.
সকালে আমি ব্যাংকে যাই ব্যাংক স্টেটমেন্ট আনার জন্য। কারণ আমার ব্রোকার আমাকে মেসেজ করে জানিয়েছিল—জানুয়ারি থেকে আজকের তারিখ (24/03/2026) পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে হবে।
In the morning, I went to the bank to collect my bank statement. My broker asked me to send my bank statement from January to today (24/03/2026).
ব্যাংকের কাজ শেষ করে আমি চান মিয়ার বাসায় যাই। সেখান থেকেই দুপুরের খাবার খেয়ে আসি।
After finishing my work at the bank, I went to Chan Mia’s house and had my lunch there.
আজও AdSense থেকে কোনো আয় আসেনি।
Today, there was no income from AdSense.
বাকি পুরো দিনটা ঘরের মধ্যেই কেটে গেছে। তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি।
The rest of the day passed at home. Nothing special really happened.
কিছু দিন এমনই যায়—শান্ত, নিরব, কোনো পরিবর্তন ছাড়া। কিন্তু আমি জানি, জীবনের প্রতিটি দিনই কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ।
Some days are like this—quiet, calm, without any major changes. But I believe every day has its own importance.
আমি অপেক্ষা করছি—আগামী দিনে ভালো কিছু হবে, এই আশায়।
I am waiting and hoping that better days will come soon.
আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।
Only Allah knows what will happen tomorrow.
— Md Nur Hossain
দিন ৩ – সাধারণ একটি দিন, নীরবভাবে কেটে গেল
Day 3 – A Simple Day Passed Quietly
আজকের দিনটা খুব সাধারণ ছিল। তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি, কিন্তু জীবনের বাস্তবতা ঠিকই অনুভব করেছি।
Today was a very simple day. Nothing special happened, but I could still feel the reality of life.
সকাল ১১:৩০ মিনিটে আমি দুপুরের খাবার খেয়ে কাজে চলে যাই।
At around 11:30 in the morning, I had my lunch and went to work.
আমার নিজের গাড়িটি নষ্ট হয়ে মেকারের কাছে আছে, তাই আজ অন্য একজনের গাড়িতে করে কাজে যেতে হয়েছে।
My car is broken and at the mechanic, so today I had to go to work in someone else’s car.
মোহসিনের গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত চুকির গাড়িতে করে কাজে যাই।
I was supposed to go with Mohsin, but in the end, I went with Chuki.
কাজ শেষ করে রাত ৮:৩০ মিনিটে বাসায় ফিরে আসি।
After finishing work, I returned home at around 8:30 at night.
বাসায় এসে এক গ্লাস লেবুর শরবত খাই, তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খাই।
After coming home, I drank a glass of lemon juice, then freshened up and had dinner.
গতকাল আমি আলমগীর ভাইয়ের দোকানে ৫৫০ ইউরো জমা দিয়েছি, সুমুন উল্লাহ ভাইকে দেওয়ার জন্য।
Yesterday, I deposited 550 euros at Alamgir Bhai’s shop for Sumun Ullah Bhai.
কারণ ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি বাসা ভাড়া নেওয়ার জন্য তার সাথে কথা হয়েছে।
Because I have an agreement with him to rent a house on 1 April 2026.
মোট অগ্রিম দিতে হবে ২২০০ ইউরো, যার মধ্যে আজ পর্যন্ত ৫৫০ ইউরো দেওয়া হয়েছে। বাকি ১৭০০ ইউরো চুক্তি সম্পন্ন হলে দেওয়া হবে।
The total advance is 2200 euros. So far, I have paid 550 euros, and the remaining 1700 euros will be paid when the contract is finalized.
আজ আমার AdSense account-এ কোনো আয় যোগ হয়নি।
Today, there was no income added to my AdSense account.
এছাড়াও, আমি একটি বাসা কেনার জন্য কথাবার্তা চালাচ্ছি।
Also, I am in discussion to buy a house.
এই বিষয়ে আমার ব্রোকার আমাকে WhatsApp-এ মেসেজ করেছে—আমার CODICE FISCALE, last bustapaga, এবং গত ৩ মাসের bank statement দিতে হবে।
Regarding this, my broker sent me a message on WhatsApp asking for my CODICE FISCALE, last payslip, and last 3 months bank statement.
আমি তাকে জানিয়েছি—আগামীকাল সব ডকুমেন্ট পাঠিয়ে দিবো, কারণ তখন আমি কাজে ব্যস্ত ছিলাম।
I informed him that I will send all the documents tomorrow, as I was busy at work at that time.
আজকের দিনের খবর এতটুকুই। খুব সাধারণ একটি দিন, কিন্তু আমার জীবনের অংশ।
That’s all for today. It was a simple day, but still a part of my life.
আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।
Only Allah knows what will happen tomorrow.
— Md Nur Hossain
দিন ২ – কষ্টের মাঝে ছোট্ট আশা
Day 2 – A Small Hope in Hard Times
প্রথমেই আমি একটি খুশির খবর শেয়ার করতে চাই—ChatGPT এবং আমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছেন তাদের সকলের সাথে।
First of all, I want to share a piece of good news with ChatGPT and everyone who visited my website.
গতকাল আমি খুব কষ্টে এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। জীবনের এক কঠিন সময়ের মধ্যে ছিলাম। ঠিক সেই সময়, নামাজের মধ্যে হঠাৎ আমার মনে হলো—আমার একটি ওয়েবসাইট আছে, আমি এটাকে আমার জীবনের ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারি।
Yesterday, I was going through a very difficult time and felt mentally broken. During that moment, while praying, I realized that I have a website, and I can use it as a diary of my life.
এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আমার গাড়িটাও মেকারের কাছে পড়ে আছে, প্রতিদিন খরচ বাড়ছে, আর আমি খুব চিন্তার মধ্যে ছিলাম।
Right now, I have no money. My car is at the mechanic, expenses are increasing every day, and I was very worried.
তারপর আমি ChatGPT-এর সাথে কথা বলি এবং আমার ওয়েবসাইটটিকে একটি খোলা জীবনের ডায়েরি হিসেবে সাজিয়ে ফেলি। রাতে একটি পোস্ট লিখে ঘুমিয়ে পড়ি।
Then I talked with ChatGPT and turned my website into an open life diary. I wrote a post at night and went to sleep.
আজ দুপুরে যখন আমি আমার ওয়েবসাইটে ঢুকে AdSense account চেক করি—আমি সত্যিই অবাক হয়ে যাই।
Today at noon, when I checked my AdSense account, I was truly surprised.
এই মাসে আগে আমার page view ছিল 0, কিন্তু আজ দেখি 97 হয়েছে, আর গতকালের আয় হয়েছে 64 সেন্ট।
Earlier this month my page views were 0, but today I saw 97 views and 64 cents earned yesterday.
এই ছোট্ট আয় আমার কাছে অনেক বড় কিছু। সাথে সাথে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
This small earning means a lot to me. I immediately thanked Allah.
আমি প্রতিদিন দোয়া করি—আমার অভাব দূর করার জন্য। ভাবতাম, আমার তো কোনো উপায় নেই—তাহলে আল্লাহ কিভাবে আমাকে সাহায্য করবেন?
I pray every day for my financial situation. I used to think I have no way—so how will Allah help me?
কিন্তু সত্যিই, আল্লাহর নেয়ামত কোন দিক থেকে আসে—তা মানুষ কখনো কল্পনাও করতে পারে না।
But truly, Allah’s blessings can come from places we can never imagine.
আমি প্রায় ৩–৪ মাস এই ওয়েবসাইটে কাজ করিনি। কোনো ভিউ ছিল না, কোনো আয়ও ছিল না। কিন্তু হঠাৎ এই পরিবর্তন—এটা আমার জন্য আল্লাহর বিশেষ রহমত।
For the last 3–4 months, I was not active on my website. No views, no income. But suddenly this change feels like a special blessing.
গত কয়েকদিন ধরে আমি খুব মানসিক টেনশনে ছিলাম। সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম—কখন কি খবর আসে।
For the past few days, I have been under a lot of mental stress, always checking my phone for updates.
ঠিক এই লেখার মাঝখানে একটি ফোন আসে…
Right in the middle of writing this, I received a phone call…
আমার গাড়ির ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন ইঞ্জিন পরিবর্তন করতে হবে।
My car’s engine is completely damaged. Now it needs to be replaced.
এই খবর শোনার পর আমার মন আবার ভেঙে যায়। সারাদিন আশা করছিলাম—গাড়িটা ঠিক হয়ে যাবে।
After hearing this, I felt broken again. I was hoping all day that my car would be fixed.
কিন্তু এখন আবার নতুন করে চিন্তা শুরু হলো।
But now a new worry has started again.
তবুও আমি বিশ্বাস করি—আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
Still, I believe—Allah does everything for a good reason.
আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
That’s all for today. Please keep me in your prayers.
আগামীকাল কি হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।
Only Allah knows what will happen tomorrow.
— Md Nur Hossain